AH-07 ব্যাচের শিক্ষার্থীদের FCPS প্রস্তুতি পরীক্ষা অনুষ্ঠিত
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের AH-07 ব্যাচের শিক্ষার্থীদের FCPS প্রস্তুতির অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের পাশাপাশি ভবিষ্যতের FCPS পরীক্ষার জন্য তাদের আরও আত্মবিশ্বাসী করে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
পরীক্ষাটি সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সম্মানিত পরীক্ষকবৃন্দ আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন।
পরীক্ষকদের মূল্যবান সময়, শ্রম ও একাডেমিক সহযোগিতার প্রতি সম্মান জানিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান মহোদয় পরীক্ষকদের সম্মানী প্রদান করেন।
শিক্ষার্থীদের উচ্চতর চিকিৎসা শিক্ষায় এগিয়ে নিতে এ ধরনের একাডেমিক উদ্যোগ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা।
শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরির প্রত্যয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


